সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ১২:২৩

শেয়ার

বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাসের চুলা। ছবি : সংগৃহীত

গ্যাস পাইপলাইন জরুরি কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৮ মে) এক বার্তায় তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। যার জন্য বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার পাগলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়টিতে সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সে সঙ্গে আশপাশের এলাকাগুলোতে ও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



banner close
banner close