সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ০৬:২৪

শেয়ার

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথাও রয়েছে।

প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এবার সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা-টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ।

একই সঙ্গে, জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপান সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।



banner close
banner close