সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ০৫:২৫

শেয়ার

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প
ছবি : ভলকানো ডিসকভারি

ভারতের মণিপুরের চুড়াচাঁদপুরের কাছে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দূরে রাত ২টা ২৪ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়।

ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



banner close
banner close