মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মেঘনা গ্রুপ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১৮:৫৩

শেয়ার

মেঘনা গ্রুপ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশন চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগ অনুসন্ধানের জন্য সাত সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এই ঘটনায় অভিযোগসংশ্লিষ্ট মোস্তফা কামাল সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগ সংশ্লিষ্ট উল্লেখিত ব্যক্তি বর্তমানে পলাতক আছেন। তিনি দেশত্যাগ করলে অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।



banner close
banner close