সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেয়েছেন শফিক রেহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১২:৫২

শেয়ার

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেয়েছেন শফিক রেহমান
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ৭ বছরের সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেলেন সাংবাদিক শফিক রেহমান।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

খালাসের পর প্রধান বিচারপতি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের বিপ্লবীদের কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক শফিক রেহমান বলেন, ‘খালাসের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন তা প্রমাণিত হয়েছে।’

এ সময় তার আইনজীবীরা বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে শফিক রেহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে।’

মামলায় যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার কথাও জানান আইনজীবীরা।

২০২৩ সালের ১৭ আগস্ট এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ পাঁচ জনকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।



banner close
banner close