সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

সচিবালয়ে মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১২:২১

শেয়ার

সচিবালয়ে মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবি
ছবি: সংগৃহীত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে পুলিশের পাশাপাশি সোয়াট, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ের বাইরে এমন চিত্র দেখা গেছে।

সকালে সচিবালয়ের সামনে দেখা যায়, কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এমনকি নিষেধাজ্ঞা না থাকলেও সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

গেইটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করবেন কি না, দুপুরের পর সেই সিদ্ধান্ত জানা যাবে।

এদিকে, মঙ্গলবার দর্শনার্থী প্রবেশে নিষেধ করে সোমবার রাতেই আদেশ জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারছেন না সচিবালয়ে।



banner close
banner close