সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

কারওয়ান বাজারে ভবনের লিফট ছিড়ে ৯ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১২:১৪

শেয়ার

কারওয়ান বাজারে ভবনের লিফট ছিড়ে ৯ জন আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিড়ে ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।

আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

১৮তলা ভবনটি বিডিবিএল ব্যাংকের। এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। সংবাদমাধ্যম বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের অফিস রয়েছে ওই ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ৪টি লিফটের মধ্যে তিনটিই দীর্ঘদিন ধরে নষ্ট। জানা গেছে, বহুবার তাগিদ দেয়ার পরও বিডিবিএল কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। ভবনের বিভিন্ন অফিসের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠলে, লিফট-অফিস বন্ধ করে পালিয়েছে বিডিবিএল কর্তৃপক্ষ।



banner close
banner close