সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

নিউমার্কেটে চুরির অপবাদ দিয়ে ঢাবি শিক্ষার্থী হেনস্তা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ০৫:৩৭

শেয়ার

নিউমার্কেটে চুরির অপবাদ দিয়ে ঢাবি শিক্ষার্থী হেনস্তা, গ্রেপ্তার ৩
নিউমার্কেট থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনস্তার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার।

সোমবার (২৬ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে দরদাম নিয়ে বাকবিতন্ডা ও হেনস্তার ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, রাজধানীর চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্তার ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

জানা গেছে, চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি দোকানে গিয়ে কিছু না কিনেই বেরিয়ে আসলে দোকানদাররা তাকে বাজে ভাষায় অপমান করেন। প্রতিবাদ করলে দোকানীরা শিক্ষার্থীদের হেনস্তা করেন। এতে গুরুতর আহত হন দুই শিক্ষার্থী। আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজ।

ভুক্তভোগী শাহেদুল ইসলাম বলেন, আমাদের এক বান্ধবী দোকানে গিয়ে কিছু না কিনেই বেরিয়ে আসলে দোকানদাররা তাকে বাজে ভাষায় অপমান করেন। এ ঘটনায় আমরা প্রতিবাদ করতে গেলে হঠাৎ ৪০-৫০ জন ব্যবসায়ী আমাদের ওপর হামলা চালান। পরে আমাকে একটি আলাদা কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করেন।

এদিকে, ঘটনা জানাজানি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত দোকানে ভাঙচুর চালান। এরপর ওই দোকানিকে ধরে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।



banner close
banner close