সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলার খবরটি সঠিক নয়: মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১৯:১৮

শেয়ার

পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলার খবরটি সঠিক নয়: মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

শেরপুরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে হামলা হয়েছে মর্মে প্রকাশিত খবরটি সঠিক নয় বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রকৃত বিষয় হলো, সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীর দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পরে মধুটিলা রেঞ্জে দীর্ঘমেয়াদি বাগান এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।’

এতে বলা হয়, ‘পরবর্তীতে তিনি মধুটিলাতে একটি জনসভা করেন। সেখানে তিনি হাতির আক্রমণে আহত- নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেন এবং হাতি-মানুষের দ্বন্দ্ব ও প্রাকৃতিক বন রক্ষার বিষয়ে মত বিনিময় করেন যা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ছিল।’

পরবর্তীতে একটি স্থানে কয়েকজন সাংবাদিক ও ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে জানা যায়, যা উপদেষ্টার সফরের সঙ্গে সম্পর্কিত নয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



banner close
banner close