সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

নারীদের উন্নয়নে স্বচ্ছ ও ব্যবহারযোগ্য বাজেটের দাবি দেবপ্রিয় ভট্টাচার্যের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১৮:২৪

শেয়ার

নারীদের উন্নয়নে স্বচ্ছ ও ব্যবহারযোগ্য বাজেটের দাবি দেবপ্রিয় ভট্টাচার্যের
ছবি: সংগৃহীত

নারীদের উন্নয়নে সুনির্দিষ্টভাবে, স্বচ্ছভাবে এবং ব্যবহারযোগ্যভাবে বাজেট দাবি করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘লিঙ্গ-প্রতিক্রিয়াশীল বাজেট প্রণয়ন এবং এফএফডি-ফোর ফলাফলের অগ্রগতির বিষয়’ শীর্ষক আলোচনায় এ দাবি করেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমাদের দেশে বাজেট প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের অর্ধেক জনসংখ্যা নারী আছে, তাদের যে পরিবর্তনের কথা, তাদের উন্নয়নের কথা বিবেচনায় রেখে বাজেটে সুনির্দিষ্টভাবে স্বচ্ছভাবে এবং ব্যবহারযোগ্যভাবে বাজেট দিতে হবে। বাজেট দেয়ার ক্ষেত্রে নারীদের মধ্যে যারা বিশেষ করে পেছনে পড়ে আছে, তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নেই, তা আমাদের প্রকাশ করতে হবে এবং এর জন্য যেই তথ্য-উপাত্তের দরকার, যার ঘাটতি আমাদের আছে।’

তিনি বলেন, ‘নারীদের জন্য আমাদের যে বাজেটে দেয়া হয় সেটা খুবই কম। আবার যেটুকু দেয়া হয় তার কাঠামোর মধ্যেও সমস্যা থাকে, বিল্ডিং বানানোতে টাকা চলে যায়। বাজেটে যেটুকু দেয়া হয়, বাকি থাকে, সেটুকুও ঠিকমত বছর শেষে খরচ হয় না। যেটুকু খরচ হয় তার আবার মূল্যায়ন হয় না, এটা প্রকৃতভাবে নারীদের পক্ষে গেছে কি-না? ওই মূল্যায়ন করার জন্য আবার তথ্য-উপাত্ত নেই।’

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’-এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে এসডিজি বিষয়ক নারী প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথির বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন প্রোগ্রাম পরিচালক মারিয়া স্ট্রিডসম্যান। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব মো. আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ফেরদৌসী সুলতানা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব তাসনিম জেবিন বিনতে শেখ, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব নাহার হামিদ প্রমুখ।



banner close
banner close