সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় দ্বিমত নেই: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১৮:১১

শেয়ার

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় দ্বিমত নেই: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

তিনি বলেন, ‘দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে।’

সোমবার জাতীয় সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষে সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত।’

আলী রীয়াজ বলেন, ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু জায়গায় আইনজীবীদের মতামত নেয়ার কথা অনেকে বলেছে। নির্বাচন কমিশনের জন্য পূর্ণাঙ্গ আইন করার ব্যাপারে সবাই একমত। স্থানীয় সরকার নির্বাচন ইসির অধীনে নেয়ার জন্য অধিকাংশ দল একমত এবং নির্বাচিত গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জনগণের মতামত জানতে বিবিএসের মাধ্যমে জরিপ চালানোর সিদ্ধান্ত হয়েছে।’

নির্বাচন কমিশনের বিষয়ে তিনি আরও জানান, ‘সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত করে সংসদীয় স্থায়ী কমিটি আইনগত ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন প্রেরণের বিধান করতে একমত হয়েছে অধিকাংশ দল।’



banner close
banner close