সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

হাজিরা দিতে এসে টয়লেটে পড়ে মাথা ফাটলো কামরুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১৬:০৭

শেয়ার

হাজিরা দিতে এসে টয়লেটে পড়ে মাথা ফাটলো কামরুল ইসলামের
হাজিরা দিতে এসে টয়লেটে পড়ে মাথা ফাটলো কামরুল ইসলামের।

আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটেছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের।

আজ মঙ্গলবার (২৬ মে) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরুল ইসলামের আইনজীবী নাসিম চৌধুরী।

তিনি জানান, সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাজিরা দিতে কামরুল ইসলামকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এ সময় হাজতখানার টয়লেটে পড়ে মাথায় আঘাত পান তিনি।

তিনি আরও জানান, কোর্ট পুলিশের সার্বিক সহযোগিতায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সেখান থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে নেয়া হয়।



banner close
banner close