বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

নারী সংস্কার কমিশন: বিতর্কিত ধারার বৈধতা নিয়ে রিটের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১০:৪৮

শেয়ার

নারী সংস্কার কমিশন: বিতর্কিত ধারার বৈধতা নিয়ে রিটের আদেশ আজ
ফাইল ছবি

নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ আজ সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ বিষয়ে আদেশ দেবেন।

গত ১৯ মে নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট।

বিচারপতি ফাতেমা নজীব বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী। কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।

এর আগে নারী সংস্কার কমিশনের বিতর্কিত সাংঘর্ষিক বিষয় পর্যালোচনর জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিট দায়ের করেন।



banner close
banner close