বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

কাল জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১০:৪৪

শেয়ার

কাল জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।

আগামী ২৭ মে মঙ্গলবার জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের। সফরে দেশটি বাংলাদেশকে বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সফরটির সমন্বয় করছেন। দেশে চলমান পরিস্থিতি বিবেচনায় জাপান সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও সার্বিক বিবেচনায় সফরটি হবে জানা গেছে।

গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে, আগামী মঙ্গলবার দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন . ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকের পর পাঁচটি সমঝোতা স্মারক চুক্তি সই হতে পারে, যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে একটি চুক্তিও রয়েছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি, বিডার সক্ষমতা বৃদ্ধি, জনশক্তি রপ্তানিসহ আরও একটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে। ছাড়া সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান।



banner close
banner close