সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

পূর্ণদিবস কর্মবিরতি যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ০৫:৪৮

শেয়ার

পূর্ণদিবস কর্মবিরতি যাচ্ছে  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
পূর্ণদিবস কর্মবিরতি যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সোমবার (২৬ মে) থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।

এর আগে শিক্ষকরা ধাপে ধাপে কর্মবিরতি পালন করেছেন। গত ৫ থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করার পর সোমবার (২৬ মে) থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হচ্ছে।

মোর্চার আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, কনসালটেশন কমিটির সুপারিশ জমা দেওয়ার চার মাস এবং সরকারের ৯ মাস সময় দেওয়ার পরও শিক্ষকদের দাবির ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি

নিয়েছে।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

এছাড়াও, শিক্ষকরা বর্তমান নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছেন।



banner close
banner close