রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না : প্রেস সচিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ২২:১০

শেয়ার

নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না : প্রেস সচিব
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব। ছবি : সংগৃহীত

আগামী বছরের জুনের পর একদিনও দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন।

৩০ জুনের ওই পাড়ে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

নেতাদের উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আমি যতদিন দায়িত্বে আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কানো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে।

ঐক্যমত থাকতে হবে।

তিনি বলেন, আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি সেটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরধী অনুভব করব। অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি।

ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার সুযোগ এসেছে।

প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি দেশের ভেতরে বইরে তৈরি হয়েছে যাতে আমরা এগোতে না পারি। যাতে সবকিছু ধ্বংস হয়ে যায়। আবার যাতে গোলামিতে ফেরত যাই।



banner close
banner close