রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সংক্ষিপ্ত মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জামিনে মুক্তি পেয়ে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা ঘুষের অভিযোগে এসআই আলমগীর হোসেন প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্ত মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজে জ্বালানি খালাস কাতারের জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, পরিবারকে সহায়তা দেবে সরকার: রেল প্রতিমন্ত্রী

দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে, ২০২৫ ১৭:৫৬

শেয়ার

দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ছবি : সংগৃহীত

দেশে এক-এগারোর পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

শুক্রবার (২৩ মে) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।’

উল্লেখ্য, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের গত বুধবার দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এই ঝড়ের আঁচড় খোদ সরকারের ওপর পড়ে।

এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। টানা চার ঘণ্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয়।

দিনভর নানা অলোচনার পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এমন প্রেক্ষাপটে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এমন মন্তব্য করেন।



banner close
banner close