মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, বাড়তে পারে গরমের অনুভূতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ১০:৫৮

শেয়ার

মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, বাড়তে পারে গরমের অনুভূতি
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আকাশে মেঘ থাকলেও তাপমাত্রা বাড়তে পারে, যার ফলে গরমের অনুভূতিও বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সংস্থাটি।

সকালে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ‘বৃহস্পতিবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।’

পূর্বাভাসে আরও জানানো হয়, ‘বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ০ ডিগ্রি এবং বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বৃহস্পতিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।



banner close
banner close