বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

আচরণবিধি ও ভোটকেন্দ্র স্থাপনের খসড়া নীতিমালার নীতিগত অনুমোদন ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১৫:০৩

শেয়ার

আচরণবিধি ও ভোটকেন্দ্র স্থাপনের খসড়া নীতিমালার নীতিগত অনুমোদন ইসির
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন, ইসি।

বুধবার নির্বাচন ভবনে কমিশনের পঞ্চম সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে এমন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার, ইসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা বৈঠক করেছি। দুটোই বিশদভাবে আলোচনা হয়েছে। খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করে কমিশনের কাছে উপস্থাপন করবে। তবে সংস্কার এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছে।’

প্রচার ইসির তত্ত্বাবধানে আনার বিষয়ে তিনি বলেন, ‘এটাও অনুমোদন হয়েছে। নীতিগতভাবে অনুমোদন হয়েছে। চূড়ান্ত করতে আরেকটু সময় লাগবে।’

ইসি কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্র স্থাপন, স্থান পরিবর্তন ও পুনর্বিন্যাসসংক্রান্ত নীতিমালা ২০২৫’ শীর্ষক এই খসড়া বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন নীতিমালা চূড়ান্ত হলে ভোটকেন্দ্রের খসড়া তৈরি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, যা যাবে বিভাগীয় নির্বাচন কর্মকর্তার কাছে অনুমোদনের জন্য। পূর্বের নীতিমালার মতো আর কোনো জেলা কমিটি বা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন নেই। ফলে ভোটকেন্দ্র নির্ধারণের পুরো প্রক্রিয়াটি এককভাবে পরিচালিত হবে ইসির নিজস্ব প্রশাসনিক কাঠামোর মাধ্যমে।

জানা গেছে, প্রার্থীদের আচরণবিধিতে একগুচ্ছ সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ইসি। এক্ষেত্রে নির্বাচনি হলফনামায় ভুল তথ্য প্রদান, ঋণখেলাপি কিংবা আচরণবিধি লঙ্ঘন করলে বাতিল করা হতে পারে সংসদ সদস্যদের পদ।



banner close
banner close