রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, আহত শতাধিক ইরানের দাবি: হামলায় দুইশতাধিক হতাহত, ইসরায়েলের অস্বীকৃতি ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুরে যাত্রীর চাপ, বাড়তি কোচেও সামাল দিতে হিমশিম হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইরানে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে, বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি পাল্টা সতর্কতা ইরানের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিবাসী আবেদন ফি নিয়ে এক বিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগ পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদ মেলায় কনসার্টের চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাকে গণপিটুনি কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে

পাখির আঘাতে আগুন লাগে প্লেনের ইঞ্জিনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ১৫:০৩

শেয়ার

পাখির আঘাতে আগুন লাগে প্লেনের ইঞ্জিনে
পাখির আঘাতে আগুন লাগে প্লেনের ইঞ্জিনে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে প্লেনটি জরুরি অবতরণ করা হয়। এতে ২৯০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। আজ মঙ্গলবার (২০ মে) সকাল সাতটায় ঘটনা ঘটে।

জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল বিমানবন্দর থেকে সকাল সাতটার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করেন পাইলট।

জানা গেছে, প্লেনটি অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে। সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। ওই মুহূর্তে ইঞ্জিনে আগুনের ফুলকির মতো অবস্থা সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদ আছেন।



banner close
banner close