রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
ইরানের দাবি: হামলায় দুইশতাধিক হতাহত, ইসরায়েলের অস্বীকৃতি ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুরে যাত্রীর চাপ, বাড়তি কোচেও সামাল দিতে হিমশিম হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইরানে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে, বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি পাল্টা সতর্কতা ইরানের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিবাসী আবেদন ফি নিয়ে এক বিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগ পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদ মেলায় কনসার্টের চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাকে গণপিটুনি কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে হরমুজ প্রণালী খোলার আল্টিমেটাম ট্রাম্পের, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি

রাজধানীতে ‘হিটলু বাবু গ্যাং’র ১০ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ১০:৫৩

শেয়ার

রাজধানীতে ‘হিটলু বাবু গ্যাং’র ১০ সদস্য গ্রেফতার
হিটলু বাবু গ্যাং’ সদস্য।

রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ‘হিটলু বাবু গ্যাং’র ১০ সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ৪টি অবৈধ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও ২৮টি গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ মে) ভোরে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোর ৫ টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেফতার টহল দলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।



banner close
banner close