রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইরানে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে, বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি পাল্টা সতর্কতা ইরানের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিবাসী আবেদন ফি নিয়ে এক বিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগ পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদ মেলায় কনসার্টের চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাকে গণপিটুনি কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে হরমুজ প্রণালী খোলার আল্টিমেটাম ট্রাম্পের, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ইসরায়েলে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ৪২৯২ জন আহত ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেও তেলের দাম কমাতে পারেনি যুক্তরাষ্ট্র

ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৫ ১৭:০২

শেয়ার

ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
ফাইল ছবি

আজ রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এই ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানা গেছে। দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ১৪ জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



banner close
banner close