রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইরানে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে, বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি পাল্টা সতর্কতা ইরানের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিবাসী আবেদন ফি নিয়ে এক বিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগ পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদ মেলায় কনসার্টের চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাকে গণপিটুনি কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে হরমুজ প্রণালী খোলার আল্টিমেটাম ট্রাম্পের, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ইসরায়েলে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ৪২৯২ জন আহত ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেও তেলের দাম কমাতে পারেনি যুক্তরাষ্ট্র

বিমানের সেই ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৫ ১৪:৪৯

শেয়ার

বিমানের সেই ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুকে সম্মাননা
ছবি: সংগৃহীত

নিরাপদ ল্যান্ডিংয়ের স্বীকৃতিস্বরুপ বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন আরিয়ানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলন কক্ষে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ সম্মাননা স্মারক তুলে দেন।

উপদেষ্টা এই সাহসী প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এরপর উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস সম্পর্কিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন সেশন এ অংশ নেন।

পর্যবেক্ষণ শেষে উপদেষ্টা তৃতীয় টার্মিনালের কাজ সুচারুভাবে নির্ধারিত সময়ে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close