শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলার মন্তব্য নিয়ে বিতর্ক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানে স্থল হামলার পরিকল্পনা করছে ঈদ বোনাসের প্রলোভনে যুবককে গলা কেটে হত্যা, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার অপরাধ-দুর্নীতি থেকে দূরে থাকলেই গড়া সম্ভব সমৃদ্ধ সমাজ: এমপি হাসনাত এশিয়ান কাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জাপান ইরানের পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার দিয়ে যুক্তরাষ্ট্রের হামলা হামলার আশঙ্কা উপেক্ষা করে ইরানে ঈদের নামাজে মুসল্লিদের ঢল

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ১৭:৫৫

শেয়ার

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এ দেশে গণহত্যা চলিয়েছে।’

মাহফুজ আলম আরও বলেন, ‘মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে রয়েছে।’

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, মুজিববাদী বামেরা দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। আওয়ামী লীগের এ সকল ‘বি’ টিমও শিগগিরই পরাজিত হবে।’



banner close
banner close