শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলার মন্তব্য নিয়ে বিতর্ক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানে স্থল হামলার পরিকল্পনা করছে ঈদ বোনাসের প্রলোভনে যুবককে গলা কেটে হত্যা, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার অপরাধ-দুর্নীতি থেকে দূরে থাকলেই গড়া সম্ভব সমৃদ্ধ সমাজ: এমপি হাসনাত এশিয়ান কাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জাপান ইরানের পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার দিয়ে যুক্তরাষ্ট্রের হামলা হামলার আশঙ্কা উপেক্ষা করে ইরানে ঈদের নামাজে মুসল্লিদের ঢল

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ডিআইজি রেজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ১৩:৫৪

শেয়ার

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ডিআইজি রেজা
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

ঢাকা এরিয়ার মধ্যে নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না বলে এসপিদের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, যদি কেউ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

রোববার (১১ মে) সকাল ১১টায় সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় ডিআইজি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না। বিগত সময় পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ঢাকা রেঞ্জের কোন পুলিশ যদি অনৈতিক বা অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

ডিআইজি রেজা বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা করে তুলতে চাই। অপরাধী বা অধিনস্থ পুলিশের কোনো অপরাধ হলে, তা সরাসরি শুনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, টক টু ডিআইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু করবে ঢাকা রেঞ্জ পুলিশ। যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য পুলিশকে জানাতে পারবে। যারা তথ্য দিবে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি



banner close
banner close