রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা পতেঙ্গায় আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৫ ১৯:২৫

শেয়ার

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা পতেঙ্গায় আটক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব।

শুক্রবার তাদের আটক করা হয়। শনিবার র‍্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘আটক ব্যক্তিরা নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলেন। তারা চট্টগ্রাম শহরে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল।’

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মোজাফফর হোসেন।