রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

ঢাকায় তাপমাত্রা বৃদ্ধির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ০৯:৫৬

শেয়ার

ঢাকায় তাপমাত্রা বৃদ্ধির আভাস
প্রতীকী ছবি।

রোববার ঢাকাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গরমের অনুভূতি বাড়তে পারে। আর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর এ সময়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।