বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যা বললেন চালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫ ১৯:২৭

শেয়ার

সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যা বললেন চালক
সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যা বললেন চালক।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসের ছাদ উড়ে যায়। এদিকে না থামিয়ে ছাদবিহীন বাসটি ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে বাস থামাতে বাধ্য হন চালক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে কেন ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে গিয়েছিলেন চালক শহিদুল-এমন প্রশ্ন বেশ আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ বিষয়ে বাসটির চালক শহিদুল একটি গণমাধ্যমকে বলেন, ওই অবস্থায় গাড়ি থামানোর কোনো পরিস্থিতি ছিল না। তিনি পরিস্থিতিতে অনেকটা হতভম্ব হয়ে যান। ভেতরে আতঙ্ক কাজ করছিল। তিনি কখনো এমন অবস্থার মুখোমুখি হননি। কীভাবে কী করেছেন, বলতে পারবেন না। দুর্ঘটনা কীভাবে হলো—এই প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এক্সপ্রেসওয়েতে উল্টো পথ (রং সাইড) দিয়ে হঠাৎ একটি প্রাইভেট কার এসে পড়ে। সেটাকে সাইড দিতে গিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এ ঘটনায় বাসটির চালক, চালকের সহকারী, মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসাড়া হাইওয়ে থানার এএসআই আতাউর রহমান বাদী হয়ে মামলাটি করেন।



banner close
banner close