বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

অফিস সময়ে সভার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫ ১৮:২১

শেয়ার

অফিস সময়ে সভার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশ
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সম্প্রতি উপদেষ্টার অধীন মন্ত্রণালয় এবং বিভাগগুলোর সচিবদের কাছে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন- ‘সরকার নির্ধারিত অফিসের সময়সূচির মধ্যে কোনো সভায় যোগদানের জন্য কোনো ধরনের সম্মানী গ্রহণ করা পরিহার করতে হবে।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, রেলপথ সচিব এবং সেতু সচিবের কাছে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) সাইফুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী মূলত একদম রেগুলার মিটিং করার জন্য কোনো টাকা-পয়সা গ্রহণ করা যাবে না। কিন্তু প্রকল্প বা স্পেশাল যে কাজগুলো আছে, যেখানে মিটিংয়ে সম্মানী গ্রহণ করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার রয়েছে, সেক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।



banner close
banner close