রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

শনিবার দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫ ০৯:০৯

শেয়ার

শনিবার দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
ফাইল ছবি।

শনিবার দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এসব জেলার নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শনিবার দুপুরের মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে।