বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

সকা‌লে ঢাকা ত‌্যাগ ক‌রে‌ছেন পা‌কিস্তানের পররাষ্ট্রস‌চিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১৯:৩৬

শেয়ার

সকা‌লে ঢাকা ত‌্যাগ ক‌রে‌ছেন পা‌কিস্তানের পররাষ্ট্রস‌চিব
ছবি: সংগৃহীত

তিন দি‌নের সফর শে‌ষে শুক্রবার সকা‌লে ঢাকা ত‌্যাগ ক‌রে‌ছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

বিকে‌লে আমনা বালুচের ঢাকা ত‌্যাগ করার তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশ‌নের এক কর্মকর্তা।

পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠ‌কে যোগ দি‌তে বুধবার ঢাকায় আসেন আমনা বালুচ। সফ‌রের দ্বিতীয় দিন বৃহস্প‌তিবার বেশ ব‌্যস্ততায় কা‌টে তার। শুরু‌তে এফওসি বৈঠ‌কে ইসলাবা‌দের নেতৃত্ব দেন বালুচ।

প্রায় ১৫ বছর পর হওয়া বৈঠ‌কে দুইদেশের সম্পর্ক মজবুত করতে পাকিস্তানকে অমীমাংসিত ঐতিহাসিক সমস্যাগুলোর সমাধান করতে বলেছে বাংলাদেশ। এক্ষেত্রে একাত্তরে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পাওনা চেয়েছে সরকার।

এ ছাড়া আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের কথাও পা‌কিস্তান‌কে স্মরণ ক‌রি‌য়ে দেয়া হয়েছে।



banner close
banner close