বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

সাকিব কি কখনো সরি বলেছেন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১৭:১০

শেয়ার

সাকিব কি কখনো সরি বলেছেন: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ বাজে একটি দল। এরা ব্যাংক লুট করেছে, গুম, খুনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। আর তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করে? একটি দলের হাতে রক্ত। সেই দল হাজারো ছেলেকে গুম করেছে, খুন করেছে।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশের মতো মাগুরায়ও আন্দোলন হয়েছে। আন্দোলনে তিন-চারটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন। তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনো বলেছেন আমি সরি, আমার নির্বাচনি এলাকার মধ্যে নিহত হয়েছে, আমি এর নিন্দা জানাই।’

শুক্রবার দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেডিকেল কলেজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহেল কাফী প্রমুখ।



banner close
banner close