বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫ ২০:২০

শেয়ার

পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
আরাভ খান। ছবি : সংগৃহীত

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও দুবাইয়ে পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- রবিউলের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান ও সারোয়ার হোসেন। এছাড়া মামলায় অভিযুক্ত দুই কিশোরী- মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী এবং ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা জামিনে রয়েছেন।আসামিদের মধ্যে রবিউল ও সুরাইয়া পলাতক, অপর কিশোরী দুজন জামিনে এবং বাকিরা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান খুন হন। ঘটনার দুই দিন পর, ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের তিন দিন পর মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ রহমত উল্লাহ, রবিউল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার কার্যক্রমে মোট ২৬ জন সাক্ষ্য দেন আদালতে।আলোচিত এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছরের আইনি প্রক্রিয়ার অবসান ঘটল।



banner close
banner close