রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

শোরুমে হামলা নিয়ে বাটার বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫ ২৩:৩৬

শেয়ার

শোরুমে হামলা নিয়ে বাটার বিবৃতি
ছবি : সংগৃহীত

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাটা ইসরায়েলি পণ্য এমন অভিযোগে দেশের ৮ জেলায় বাটার শোরুমে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিবৃতি দিয়েছে বাটা কর্তৃপক্ষ।

সোমবার (০৭ এপ্রিল) রাতে বাটার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিষয়ে বিবৃতি দেয় প্রতিষ্ঠানটি।

গ্রাহকদের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, বাটা একটি ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি অথবা চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। কিন্তু বাটা একটি ব্যক্তিগত, পারিবারিক মালিকানাধীন কোম্পানি, ইসরায়েল বা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই।

এতে আরও বলা হয়, বাংলাদেশে আমাদের কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সম্প্রতি ভাঙচুরের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। যা স্পষ্টতই এই মিথ্যা বর্ণনার কারণে ঘটেছে। আমরা সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।

বিবৃতিতে বলা হয়, বাটা বাংলাদেশে ১৯৬২ সাল থেকে সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধার সঙ্গে সেবা দিয়ে আসছে। বাটা গুণগতমানের দিক থেকে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।