বুধবার

২৯ জুলাই, ২০২৬ ১৪ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
রাশিয়ার জ্বালানি আমদানিকে কেন্দ্র করে নতুন মার্কিন বিল, চাপে পড়তে পারে ভারত বাঞ্ছারামপুরে বালুর ঢিবি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার: তদন্তে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার আহ্বান: এমপি খালেদ হোসেন মাহবুব যেভাবে নিরাপত্তা বলয় ভেঙে জিয়ার কক্ষে পৌঁছায় হত্যাকারীরা হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: আহত নেতা আরিফকে ঢাকায় স্থানান্তর শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মাধবপুরে আদালতে মামলা করায় নারী ও শিশুকে গৃহবন্দী রাখার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫ ১৫:১৯

শেয়ার

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে জনতার বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবীর’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সোমবার বেলা ১১টা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এদিকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। মানবপ্রাচীর তৈরি করার পাশাপাশি ওই পথ ব্যবহারকারী অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে।

বিক্ষোভে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, ‘ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।’



banner close
banner close