বুধবার

২৯ জুলাই, ২০২৬ ১৪ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
রাশিয়ার জ্বালানি আমদানিকে কেন্দ্র করে নতুন মার্কিন বিল, চাপে পড়তে পারে ভারত বাঞ্ছারামপুরে বালুর ঢিবি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার: তদন্তে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার আহ্বান: এমপি খালেদ হোসেন মাহবুব যেভাবে নিরাপত্তা বলয় ভেঙে জিয়ার কক্ষে পৌঁছায় হত্যাকারীরা হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: আহত নেতা আরিফকে ঢাকায় স্থানান্তর শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মাধবপুরে আদালতে মামলা করায় নারী ও শিশুকে গৃহবন্দী রাখার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫ ১৫:১২

শেয়ার

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন।

সোমবার (০৭ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জাহেদা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)- এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান করেছে।

এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আশিক চৌধুরীকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে এ নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।



banner close
banner close