বুধবার

২০ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫ ১৫:০৭

শেয়ার

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এর আগে, প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্নের সঙ্গে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন।বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ড. ইউনূস বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার ব্যাংকক পৌঁছান।



banner close
banner close