বুধবার

২০ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫ ১২:৩১

আপডেট: ৪ এপ্রিল, ২০২৫ ১২:৩২

শেয়ার

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক
ব্যাংককে বৈঠকে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি-সংগৃহীত

দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন তারা।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে।

এর আগে গতকাল বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তাদের একই টেবিলে পাশাপাশি বসতে দেখা যায়। এছাড়া নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।



banner close
banner close