বুধবার

২০ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫ ১০:৩৭

শেয়ার

থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে দেশটির বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হন।

বৈঠককালে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এই তথ্য জানান।

আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে বক্তব্য দেবেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।



banner close
banner close