বুধবার

২০ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫ ১০:০৪

আপডেট: ৪ এপ্রিল, ২০২৫ ১০:৩০

শেয়ার

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

চলছে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সমাপনী আয়োজন। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানরা।

আজ শুক্রবার (৪ এপ্রিল) সম্মেলন শেষে তিন সরকার প্রধানের সাথে বৈঠক করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

সমাপনী আয়োজন শুরুর আগে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে যোগ দেন তিনি। এসময় তার সাথে বৈঠক করে থাইল্যান্ডের শীর্ষ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল।



banner close
banner close