রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৫ ২২:১৬

শেয়ার

অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে এপ্রিল মাসে। ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে আসছে নির্বাহী বিভাগ। নির্বাহী আদেশে এভাবে দাম সমন্বয় নিয়ে রয়েছে প্রবল আপত্তি।