রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

প্রেস ক্লাবের সামনে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৫ ১৪:১০

শেয়ার

প্রেস ক্লাবের সামনে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে পল্টন মোড় থেকে এনজেডএফ গার্মেন্টসের কয়েক’শ শ্রমিক পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদপ্তরের ভবন ঘেরাও করেন। কিছুক্ষণ পর পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকেরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান।

এতে পুলিশ প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আবার শ্রমিকেরা একত্রিত হয়ে পুলিশকে লক্ষ্য করে দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এ সময় পুলিশ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে।