মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার: আব্দুল হালিম ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: র‍্যাব-১০ অধিনায়ক বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫ ১৪:০৯

শেয়ার

ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত
২ পুলিশ সদস্য বরখাস্ত।

সোমবার (১৭ মার্চ) মেট্রোরেলের এমডি ফারুক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমটিসিএলের চার কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় ইতোমধ্যে এমআরটি পুলিশের দুই জনকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও করা হয়েছে।

এর আগে, ডিএমটিসিএলের কর্মীদের এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতি পালনের ঘোষণা দেন মেট্রোরেল কর্মীরা। তবে, যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সিদ্ধান্ত অনুযায়ী, কর্মীদের কর্মবিরতির মধ্যেও সোমবার (১৭ মার্চ) সকাল থেকে শিডিউল মোতাবেক চলে মেট্রোরেল। আর কাউন্টার ফাঁকা থাকায় টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারছিলেন যাত্রীরা। এভাবে প্রায় প্রায় দেড় ঘণ্টা চলার পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রোরেলের কর্মীরা। এরপর পুনরায় চালু হয় টিকিট ব্যবস্থা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) বলেন, মেট্রোরেলের কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টিকিট আগের মতই বিক্রি হচ্ছে।



banner close
banner close