মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার: আব্দুল হালিম ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: র‍্যাব-১০ অধিনায়ক বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

৩০ মিনিটে বিক্রি প্রায় ৩১ হাজার টিকিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫ ১১:৪৫

আপডেট: ১৭ মার্চ, ২০২৫ ১১:৫৫

শেয়ার

৩০ মিনিটে বিক্রি প্রায় ৩১ হাজার টিকিট
৩০ মিনিটে বিক্রি প্রায় ৩১ হাজার টিকিট

আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির চতুর্থ দিনে প্রথম ৩০ মিনিটে রেলেওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট দেড় কোটি হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এসময় ঢাকাসহ সারাদেশে বিক্রি হয়েছে প্রায় ৩১ হাজার আসনের টিকিট।

সোমবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র। আজ বিক্রি হচ্ছে আগামী ২৭ মার্চের টিকিট।

তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৩ হাজার ৩৫৩টি। আর সারাদেশে বিক্রি হয় ১৭ হাজার ৪৮১টি। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট টিকিট বিক্রি হয়ে ৩০ হাজার ৮৩৪টি।

আরও জানা গেছে, ২৭ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৭৩ হাজার ২৭৯টি।



banner close
banner close