মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার: আব্দুল হালিম ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: র‍্যাব-১০ অধিনায়ক বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

ঢাকাসহ ৩ বিভাগে বজ্রপাত ও বৃষ্টি পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫ ১০:৪১

শেয়ার

ঢাকাসহ ৩ বিভাগে বজ্রপাত ও বৃষ্টি  পূর্বাভাস
ঢাকাসহ ৩ বিভাগে বজ্রপাত ও বৃষ্টি পূর্বাভাস।

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট খুলনা বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের ১২ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসময় দেশের অন্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আর সারাদেশের দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না, তবে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বজায় থাকবে।

পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এছাড়া আগামী দিন সোমবার (১৭ মার্চ) মঙ্গলবার (১৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রথম দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি থাকবে। তবে দ্বিতীয় দিনে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



banner close
banner close