মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার: আব্দুল হালিম ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: র‍্যাব-১০ অধিনায়ক বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

দেশের ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫ ১০:০৭

শেয়ার

দেশের ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
দেশের ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ।

ঢাকাসহ দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রবিবার রাজধানীতে এক দিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্য মার্চে এমন তাপপ্রবাহ কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন তারা। বাতাসের প্রবাহ কমে যাওয়া এবং সূর্যকিরণ দীর্ঘ হওয়ার কারণেই এবার তাপপ্রবাহ বেড়ে গেছে। আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। সে কারণে মৃদু তাপপ্রবাহ হলেও গরমের অনুভূতি খানিকটা বেশি হচ্ছে। তাপপ্রবাহের এই ধারা আরও দুই-এক দিন থাকতে পারে।

যদি কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ হলে তা মাঝারি তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ তখন ধরা হয় যখন তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

দেশের আর যেসব স্থানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি পার হয়েছে, অর্থাৎ মৃদু তাপপ্রবাহ বইছে সেগুলো হলো ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা (ঈশ্বরদী), খুলনা, বাগেরহাট, যশোর, পটুয়াখালী, রাঙ্গামাটি ও চুয়াডাঙ্গা।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, এখন সূর্য কিরণ থাকার সময় বেড়ে যাচ্ছে। এরই সঙ্গে আবার বায়ু প্রবাহের গতিও কম। পাশাপাশি বাতাসে প্রচুর জলীয় বাষ্প। তাতে গরমের অনুভূতি বাড়ছে। এমন অবস্থা দুই-এক দিন থাকতে পারে।

আবুল কালাম মল্লিক জানান, গতকাল সকালে রাজধানীতে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণেই তাপমাত্রা ৩৬ ডিগ্রি থাকলেও অনুভূতি ৩৮ এর মতো মনে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে ঐ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। সে অনুযায়ী এই মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। এ মাসে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও বয়ে যেতে পারে একাধিক দফায়। আবার এ মাসেই কালবৈশাখীও হতে পারে। ইতিমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সিলেটের কয়েকটি স্থানে গত বৃহস্পতিবার রাতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়।



banner close
banner close