মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার: আব্দুল হালিম ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: র‍্যাব-১০ অধিনায়ক বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

মাঠ পর্যায়ে ৬০ অফিস সম্প্রসারণ : ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫ ১৮:৫৩

শেয়ার

মাঠ পর্যায়ে ৬০ অফিস সম্প্রসারণ : ইসি
মাঠ পর্যায়ে ৬০ অফিস সম্প্রসারণ ।

সারাদেশে মাঠ পর্যায়ের ৬০টি নির্বাচন অফিস সম্প্রসারণ করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সার্ভার স্টেশনের জন্য এই অফিসগুলো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।ইসির সহকারী প্রধান খ. ম. আরিফুল ইসলাম এই অফিসগুলো সম্প্রসারণে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে সম্প্রতি চিঠি দিয়েছেন।

ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের অফিস ভবনগুলোর সম্প্রসারণের লক্ষ্যে সিনিয়র সচিবের সভাপতিত্বে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ও সহকারী স্থপতি (স্থাপত্য অধিদপ্তর) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গত ১৩ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসি আরও জানায়, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা পর্যায়ে ৫১টি জেলা সার্ভার স্টেশন (ঋ টাইপ) ও ৯টি আঞ্চলিক নির্বাচন অফিস (ঈ ও উ টাইপ) এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। জেলা সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর এবং আঞ্চলিক সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



banner close
banner close