মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার: আব্দুল হালিম ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: র‍্যাব-১০ অধিনায়ক বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আধুনিকায়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫ ১৭:২৬

শেয়ার

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আধুনিকায়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ উপদেষ্টা। ছবি: সংগৃহীত

সরকার সাশ্রয়ী দামে টেকসই ও আধুনিক ডিজাইনের ফার্নিচার সরবরাহের উদ্যোগ নিয়েছে। এজন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে (বিএফআইডিসি) আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিএফআইডিসির কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, কর্পোরেশনের সব ফার্নিচারের ডিজাইন ও পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। ফলে এখন থেকে ক্রেতাদের পছন্দমতো যেকোনো ডিজাইনের আসবাবপত্র তৈরি করা সম্ভব হবে।

তিনি বলেন, বিএফআইডিসিকে আধুনিক করতে প্রথমে সীমাবদ্ধতা চিহ্নিত করতে হবে। রাবার গাছের উৎপাদন বাড়াতে উন্নতমানের ক্লোন আনতে হবে। এছাড়া সুপারি পাতা, বাঁশ ও বেত দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরি করে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের বিকল্প আনতে হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিএফআইডিসির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জহিরুল ইসলাম, পরিচালক (উৎপাদন ও বাণিজ্য) মো. সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ) ড. মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া, এনডিসি, ও বিএফআইডিসির সচিব জাহান আরা উপস্থিত ছিলেন।



banner close
banner close