রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

রাজধানীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ০৯:২২

শেয়ার

রাজধানীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে  
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দিবাগত রাত ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ ঘণ্টা ৪২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৩টা ৩৮ মিনিটে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন লাগার খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে নেভানোর কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে।

ভোর পাঁচটার মধ্যে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে অগিকাণ্ডে পুড়ে গেছে বস্তির অধিকাংশ ঘর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।