মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
হরমুজ প্রণালি অচলের জেরে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ৬০ শতাংশ কমেছে একদিনে যমুনা সেতুতে ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন পারাপার কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলার দাবি: নিহত প্রায় ৪০০, আহত ২৫০ মধ্যপ্রাচ্য সংকট: ইরানের কৌশলে যুদ্ধের গতিপ্রকৃতিতে পরিবর্তন আব্দুল্লাহপুরে ঈদে ঘরমুখো মানুষের চাপ, বাস সংকট ও বাড়তি ভাড়া ভোগান্তি তৈরি করেছে ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা: স্নাতক পাশ বাধ্যতামূলক আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় ২৩ মার্চ, জুনে ১৩০ কোটি ডলারের কিস্তি ছাড়ের সম্ভাবনা চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ১,৬৬৮, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫ ১৭:১১

শেয়ার

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে দেয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, এ রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এ সিদ্ধান্ত সরকার রহিত করেছে।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৩ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছিল। ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থাকা জিয়ার হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা পায়।

এরপর ২০১৬ সালের আগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পরে জাতীয় জাদুঘর থেকে তার পদকটি সরিয়ে নেয়া হয়।



banner close
banner close